🔥 ⚡ ফ্লাশ সেল · শেষ হতে বাকি 00:00:00 →
-19% ছাড়

মাদানি নূরানি কুরআন মাজীদ

রিভিউ লিখুন
৳485৳600সাশ্রয় ৳115

ফ্লাশ সেলসীমিত সময়ের অফার

শেষ হতে বাকি 00:00:00

✓ স্টকে আছে

বাঁধাই:
হার্ডকভার
ছাপা ও কাগজ:
হাই কোয়ালিটি, অফ হোয়াইট
পরিমাণ
1
এখনই কিনুন
কল করে অর্ডার করুন: 09613500100
  • ডেলিভারি তথ্য: Inside Dhaka ৳60 · Outside Dhaka ৳120
  • পেমেন্ট মাধ্যম: ক্যাশ অন ডেলিভারিbKashNagadRocketVisaMastercard
  • ভুল বা ক্ষতিগ্রস্ত পণ্য ৭ দিনের মধ্যে বদলে দেওয়া হয়
  • ১০০% অরিজিনাল পণ্য
শেয়ার করুন:

কুরআনের একটি স্বচ্ছ-সহজ মুসহাফ কাছে থাকলে তিলাওয়াতে আগ্রহ সৃষ্টি হয়। আরবি লেখার রুচিশীল ও স্পষ্ট ছাপা চোখের জন্য যেমন আরামদায়ক তেমনই সহজ ও নির্ভুল করে কুরআন পাঠের জন্য জরুরিও।

পাঠকদের অভিযোগ-অনেক মুসহাফে হরফ ঘেঁঘাঘেঁষি থাকে। হরকত বোঝা যায় না ঠিক মতো। দীর্ঘ সময় পড়লে চোখ ক্লান্ত হয়ে যায়। পাঠকের এসব চ্যালেঞ্জ মাথায় রেখেই প্রস্তুত করা হয়েছে এ ’মাদানি-নূরানি কুরআন মাজীদ’।

৭ বছর ধরে নিজস্ব উদ্ভাবিত UthmaniNMB (স্বচ্ছ-সহজ) ফন্টে ছাপা এই মুসহাফটির প্রতিটি হরফ স্পষ্ট, প্রতিটি হরকত যথাযথ দুরত্বে বসানো। ফলে চোখে চাপ পড়ে না। দীর্ঘ তিলাওয়াতেও স্বস্তি পাওয়া যায়।

অনেক সময় বড় বড় আয়াত তিলাওয়াত করতে গিয়ে কিছু পাঠক ধারাবাহিকতা হারিয়ে ফেলেন। তাই একটি আয়াতের একাধিক স্থানে ওয়াকফ চিহ্ন ব্যবহার করা হয়েছে। যেন বড় বড় আয়াত সহজে পড়া যায়। দীর্ঘক্ষণ দম আটকে রাখার কষ্টও করতে না হয়। কোথায় থামলে অর্থ ওলট-পালট হবে না, তা অনেক ক্ষেত্রে পাঠক বুঝে উঠতে পারেন না। এই মুসহাফ দূর করবে তিলাওয়াতকারীর সেই দুশ্চিন্তাও।

পাঠের সুবিধার জন্য জরুরি কিছু চিহ্ন কালার গাইডেড (রঙিন) রাখা হয়েছে। পুরো হরফ রঙিন না করে শুধু প্রয়োজনীয় অংশ রঙিন করা হয়েছে। যাতে বাড়তি রঙে পাঠক বিভ্রান্ত না হয়।

হিফজুল কুরআনের পৃষ্ঠাবিন্যাস অনুসারে সাজানো হয়েছে এই মুসহাফ। মুখস্থ করা সহজ এবং রিভিশন দেওয়াও ঝামেলাহীন।

নতুন পারা শুরু হলে সূচনা-লাইন রাখা হয়েছে রঙিন করে, যাতে চোখে পড়ে সহজেই। খতমের পর মন জুড়ানো কিছু দুআ সংযোজিত।

টেক্সটের নির্ভুলতা নিয়েও নেওয়া হয়ে বাড়তি সর্তকতা। বছরের পর বছর ধরে প্রতিটি শব্দ, প্রতিটি চিহ্ন পর্যবেক্ষণ করা হয়েছে। অভিজ্ঞ আলিম, হাফিজ ও সাধারণ পাঠক দিয়ে বারবার পাঠ করানো হয়েছে। যাতে কোনো ভুল না থাকে।

উন্নতমানের ৭০ জিএসএম অফ হোয়াইট কাগজে ছাপা এই মুসহাফ। হার্ডকাভার বাঁধাই, ৬৪৮ পৃষ্ঠা, ১৫ লাইন প্রতি পাতায়। আকারে কমপ্যাক্ট, ৮.৬X৫.৬ ইঞ্চি। তাই বহন করাও সহজ।

আরব দেশে মাদানি মুসহাফ আর উপমহাদেশে ইন্দো-পাক ও নূরানি মুসহাফ খুব প্রচলিত। উভয়ের মিশেলে ও পাঠকের জন্য অজস্র দরকারি ফিচার যুক্ত করে সবচেয়ে সহজ এ মুসহাফ প্রস্তুত করা হয়েছে।

শান্ত মনে, স্বস্তি নিয়ে তিলাওয়াতের জন্য এই মুসহাফ হতে পারে আপনার নিত্যদিনের সঙ্গী। উপহার দেওয়ার জন্যও সেরা উপহার।</

একসাথে কিনুন

একসাথে কিনলে অতিরিক্ত ১০% ছাড়

আলাদা কিনলে৳1,003

একসাথে মাত্র৳902.70

সাশ্রয় ৳100.30

ক্রেতাদের রিভিউ

এখনো কোনো রিভিউ নেই — প্রথম রিভিউটি আপনিই লিখুন।

    আরও দেখুন

    1
    এখনই কিনুন