লেখক
1টি বই
ইমাম আবদুল্লাহ ইবনুল মুবারাক (রাহিমাহুল্লাহ) ছিলেন ইসলামের সোনালী যুগের অন্যতম শ্রেষ্ঠ মুহাদ্দিস, ফকীহ, মুজতাহিদ এবং সুফি সাধক। খোরাসানে জন্ম নেওয়া এই ইমাম হাদিস সংকলন, জ্ঞান চর্চা এবং ব্যবসায়িক সততার জন্য বিখ্যাত ছিলেন। তিনি 'আমিরুল মুমিনীন ফীল হাদীস' উপাধিতে ভূষিত ছিলেন এবং জ্ঞান ও পরহেযগারিতার জন্য সমসাময়িকদের নিকট অত্যন্ত সম্মানিত ছিলেন । তিনি ১১৮ হিজরিতে খোরাসানের মার্ভ শহরে জন্মগ্রহণ করেন। তিনি তৎকালীন সময়ের সেরা আলেমদের থেকে হাদিস ও ফিকহ শিক্ষা গ্রহণ করেন এবং প্রখর স্মৃতিশক্তির অধিকারী ছিলেন । হাদিসে অবদান: হাদিস গবেষণায় তার বিশেষ অবদান ছিল। তিনি বলেন, "সনদ ধর্মের একটি অংশ; যদি সনদ না থাকত, তাহলে যে কেউ যা খুশি বলার স্বাধীনতা পেত। তিনি একজন সফল ব্যবসায়ী ছিলেন এবং ব্যবসার উপার্জনের সিংহভাগ গরীব ও দ্বীনি কাজে ব্যয় করতেন। তিনি একাধারে মুহাদ্দিছ, ফক্বীহ, আলেম, মুজতাহিদ, কবি ও সাহিত্যিক ছিলেন । ১৮১ হিজরি (৭৯৭ খ্রিস্টাব্দ) মোতাবেক তিনি ইন্তেকাল করেন । তিনি জ্ঞান ও আমলের এক বিরল দৃষ্টান্ত ছিলেন, যা মুসলিম উম্মাহর জন্য আজও শিক্ষণীয় ।